ফেরিওয়ালা




আজ আমাদের এখানে সেই ফেরিওয়ালাটা আবার এসেছে। “পুরোনো ল্যাপটপ, পুরোনো হারমোনিয়াম, পুরোনো ইনভার্টার বিক্রি করবেন!” আচ্ছা, ওর কাছে কি অন্য পুরোনো জিনিসও বিক্রি করা যায়? পুরোনো কথা, পুরোনো স্মৃতি, পুরোনো ভালোলাগা, পুরোনো ক্ষত, পুরোনো রাত, পুরোনো জীবন, কবিতা লিখতে চাওয়ার সেই সেই পুরোনো ব্যাথা? তার বদলে টাকা চাইনা, কিন্তু এগুলোকে কি জোর করে চোখের আড়াল করে দেওয়া যায়? ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা...


Comments

Popular posts from this blog

শূন্যতার মাপকাঠি

Bala - Movie Review

খুনসুটি